logo

শিরোনাম

আখ চাষিদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের পরামর্শ মিলছে না, সার বীজ প্রণোদনা থেকেও বঞ্চিত প্রান্তিক কৃষক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার; এরপরও মানববন্ধন, এলাকাজুড়ে আলোচনা জাতীয় বেসবল চ্যাম্পিয়নশীপ-২০২৬ এ মুন্সীগঞ্জ জেলা দলের সাফল্য, অর্জন করলো ৪র্থ স্থান মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অব্যবস্থাপনার অভিযোগ, সমাধানের আশ্বাস চান বিদেশগামী সাধারণ মানুষ শ্রীনগরে হ্যান্ডকাফসহ পালানো আসামি ৩ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের

সিরাজদিখানে গাঁজা ইয়াবা ও নগদ টাকা সহ এক নারী মাদক কারবারী গ্রেফতার 

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ সংবাদদাতা

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাঁজা ইয়াবা ও নগদ টাকা সহ এলাকার চিহ্নিত এক নারী মাদক কারবারী কে গ্রেফতার গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।  

 

রোববার ২১ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টায় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর দিকনির্দেশনায় এসআই আব্দুল কাদির এর নেতৃত্বে এএসআই সজিব মিয়া,এএসআই ইসলাম সঙ্গীয় ফোর্স উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে  ৮৮ পিচ ইয়াবা, ২০০ গ্রাম গাজা ও মাদক বিক্রির নগদ ১৪,১০০ টাকা সহ

এলাকার চিহ্নিত এই মাদক কারবারী নারীকে গ্রেফতার করেন।  

 

গ্রেফতারকৃত মাদক কারবারী হলেন উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামের মজিবুর মজুর মেয়ে সুমা আক্তার (২৮)।

 

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামের বিশেষ অভিযান পরিচালনা করে এই নারী মাদক কারবারী সুমা আক্তারকে গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা সহ গ্রেফতার করি। আসামীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ হবে।

  • নিউজ ভিউ 7821