logo

শিরোনাম

সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা-মেয়েকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা-মেয়েকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়া এক মা ও তাঁর দুই বছর বয়সী শিশুকন্যাকে দ্রুত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।


বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে যে, সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় একটি লিফটে এক নারী ও তাঁর শিশু কন্যা আটকা পড়েছেন।

photo


খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করে। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— শিশু মরিয়ম হাসনাইন আরিফা (২) এবং তাঁর মা লামিয়া আক্তার মিম (২৪)। তিনি সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। জানা যায়, ক্লাস শেষে লিফটে নিচে নামার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নবম তলায় আটকে যায়।


এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে নিরাপদে তাদের বের করে আনেন।


মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই লিফটটি আটকে যায়।

 ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের ফলে একটি সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বর্তমানে মা ও শিশুকন্যা উভয়েই সুস্থ রয়েছেন।

  • নিউজ ভিউ 576