
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে সদর থানাধীন চর কেওয়ার ইউনিয়নের টরকি এলাকার জুনিয়র স্কুলের পশ্চিম পাশের সড়কের ধারে ঝোপের ভিতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, জেলা পুলিশের পুলিশ সুপার এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় স্থানীয় এক ব্যক্তির বাড়ির পাশের রাস্তার ধারের ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া অস্ত্রের মালিক শনাক্তসহ আরও অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।