logo

শিরোনাম

পুনাকের উদ্যোগে মুন্সীগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ মার্চ, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
পুনাকের উদ্যোগে মুন্সীগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।


বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকালে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মুন্সীগঞ্জের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

photo


অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুনাকের সভাপতি মোছাঃ জেসমীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু।

photo

যেকোনো বিপদ-আপদে পুলিশ সবসময় জনগণের পাশে থাকে। জেলা পুলিশের সঙ্গে পুনাক সমন্বয় করে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।


 এরই ধারাবাহিকতায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে শতাধিক অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।


এ সময় উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সহ-সভানেত্রী জারিন তাসনিম নুসরা, মোছাঃ শাম্মী আক্তার, ফারিয়া নওশীন নিঝুম, তানজিনা ইসলাম, সারাহ মনিসহ পুনাকের অন্যান্য সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • নিউজ ভিউ 324