logo

শিরোনাম

মুন্সীগঞ্জে মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ মার্চ, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :  মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গৌসাইবাগ–বাগবাড়ী এলাকায় একটি মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১০ মার্চ ২০২৬) বিকাল ৩টায় বীর বাড়ি সুতা’র ভিটা এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করে গৌসাইবাগ–বাগবাড়ী এলাকাবাসী।

photo


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর থানার ওসি তদন্ত সজীব দে 
 সাংবাদিক জাহাঙ্গীর আলম আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ডাক্তার জসিম উদ্দিন, মোঃ দুলাল, হাসান আলী,মোহাম্মদ আলী বীর, জলিল বীর, হানিফ বীর,  বাবুল মাদবর,  আনোয়ার আলী মাদবর, মোঃ জাহাঙ্গীরসহ বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় যুবসমাজ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

photo

 


 এ সময় প্রধান অতিথির  ওসি মমিনুল ইসলাম  মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।


 বক্তারা বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি পরিবার ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


অনুষ্ঠানে এলাকাবাসী মাদক প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • নিউজ ভিউ 333