logo

শিরোনাম

ইটনায় মাদরাসাতুত ত্বাকওয়া আল ইসলামিয়ায় আখেরাতের পুঁজি সঞ্চয় গ্রুপের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল।

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ মার্চ, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ইটনায় মাদরাসাতুত ত্বাকওয়া আল ইসলামিয়ায় আখেরাতের পুঁজি সঞ্চয় গ্রুপের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল।

মোঃ মাহফুজুর রহমান ফরহাদ 
ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মাদরাসাতুত ত্বাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আখেরাতের পুঁজি সঞ্চয় গ্রুপ”-এর উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

মাহফিলে প্রায় ২০০-এরও বেশি মানুষের জন্য ইফতারির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, মাদ্রাসাটির প্রতিষ্ঠা ও উন্নয়নের ক্ষেত্রে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। মাদ্রাসার জমি ক্রয়, মাঠ ভরাট এবং ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের সার্বিক সহযোগিতা রয়েছে।

 প্রায় ১ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসাটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মুফতি নাইম হোসাইন জানান, প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি স্থানীয় মানুষের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

 তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানটি হাওর অঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, মাদ্রাসাটি গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

বর্তমানে মাদ্রাসাটিতে ৬৫ জন শিক্ষার্থী এবং ৪ জন শিক্ষক নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন।

ইফতার মাহফিলে ইফতারের পূর্বে পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন পীরে বরহক্ব হযরত মাওলানা শায়েখ ফয়জুদ্দীন সাহেব (দা.বা.)। 

তিনি তাঁর বক্তব্যে রমজানের ফজিলত, দান-সদকার গুরুত্ব এবং আখেরাতের জন্য সঞ্চয় করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

 আলোচনা শেষে তিনি উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
 আয়োজকদের এমন মহতী উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন।

  • নিউজ ভিউ 270