
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, মুন্সীগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন সবুজ।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে মোট ৬১টি ভোটের মধ্যে তিনি ২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির গাজী ২৩ ভোট এবং অপর প্রার্থী এম এ বাতেন ১১ ভোট।
এছাড়া সমিতির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন— সাধারণ সম্পাদক পদে আতিকুল ইসলাম সুমিত, সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম এবং অর্থ সম্পাদক পদে খোমেনি আহমেদ ।
নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সমিতির কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেছেন।