
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ আবারও ধানের শীষের শক্ত ঘাঁটি হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করেছে মুন্সিগঞ্জ।
জেলার ৩ টি আসনেই বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। এই ধারাবাহিক বিজয়ের পর নতুন করে জোরালো হয়েছে একটি রাজনৈতিক দাবি—মুন্সিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতন-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আহ্বান।
এলাকাবাসীর মতে, শিক্ষিত, সৎ, মেধাবী ও দূরদর্শী নেতৃত্বের গুণাবলি সম্পন্ন এই সংসদ সদস্য একজন বিচক্ষণ মন্ত্রী হিসেবে জাতীয় ও আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাঁদের বিশ্বাস, তাঁকে মন্ত্রী করা হলে মুন্সিগঞ্জের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে উন্নয়নের ধারাবাহিকতা আরও সুসংহত হবে।
স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ধাপেই তাঁকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হলে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও নদীভিত্তিক পর্যটনের মতো সম্ভাবনাময় খাতে নতুন গতি আসবে। এতে জেলার সার্বিক অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার বলেন, “আমরা গর্বিত, কামরুজ্জামান রতনের মতো একজন যোগ্য ও জনপ্রিয় এমপি পেয়েছি। তাঁর সততা, দক্ষতা ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রমাণ করেছে তিনি মন্ত্রিসভার একজন যোগ্য সদস্য হওয়ার পূর্ণ সামর্থ্য রাখেন। আমরা আশা করি, এমন যোগ্য নেতাকেই মন্ত্রী হিসেবে উপহার দেবে দল, যার হাত ধরে এগিয়ে যাবে মুন্সিগঞ্জের উন্নয়ন।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রথমবারের মতো টানা নির্বাচনী সাফল্য এবং জনমানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে কামরুজ্জামান রতন এখন জেলার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। ফলে তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে।
সবমিলিয়ে বলা যায়, নির্বাচনের পরবর্তী রাজনৈতিক আলোচনায় এখন কেন্দ্রবিন্দুতে কামরুজ্জামান রতন। দলীয় সিদ্ধান্তে জনগণের এই প্রত্যাশার প্রতিফলন ঘটে কিনা—সেই দিকেই তাকিয়ে রয়েছে