
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জাহাঙ্গীর আলম : মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার পিকআপ ভ্যানের ধাক্কায় ফারহান ফয়সাল (২৮) নামেরএক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় চালক ও তার সহযোগীকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় জনতা।
পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধার করতে গেলে বিক্ষুপ্ত এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ বুধবার বিকাল সাড়ে চারটার দিকে মীরকাদিম পৌরসভার গোয়াল ঘুনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার আবুল কাশেমের ছেলে তিনি যমুনা ব্যাংক সিরাজদিখান শাখার কর্মী এবং দুই কন্যা সন্তানের জনক।
আটককৃতরা হলেন পিকআপ চালক লিটন (২৮) ও তার সহযোগী মাইনুদ্দিন (২৬)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায় বিকালে গোয়াল ঘূর্ণি মসজিদের সামনে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ফয়সালকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ধাওয়া করে পিকআপসহ চালক ও হেলপার কে আটক করে গণধোলাই দেয়। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করলে পরিস্থিতি অবণতি হয়।
এ সময় উত্তেজিত জনতা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মুক্তারপুর শ্রীনগর মহাসড়ক সিপাহীপাড়া চৌরাস্তা অবস্থা নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পরে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযুগে ফয়সালের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক চালক ও সহযোগী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে জনরসের মুখে পড়তে হয়েছিল।
নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।