logo

শিরোনাম

মুন্সীগঞ্জ-২ আসনে বিজয়ী এমপি আব্দুস সালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জ-২ আসনে বিজয়ী এমপি আব্দুস সালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম, বিজয়ী প্রার্থী  জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন।


নির্বাচন-পরবর্তী সৌহার্দ্য ও গণতান্ত্রিক সহমর্মিতার অংশ হিসেবে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা পারস্পরিক সহযোগিতা ও এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রধান সমন্বয়ক গাজী আব্দুল আলিম, টঙ্গীবাড়ি উপজেলার প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমেদ, সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজ, শক্তি মুন্সীগঞ্জ জেলা’র যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান, টঙ্গীবাড়ি এনসিপির সদস্য সাকিব বেপারী।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সূরা সদস্য হেমায়েত উদ্দিন, জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ি থানার আমির মোহাম্মদ হাবিবুর রহমান এবং সাবেক আমির আব্দুল বারী।


অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা শেষে গণতান্ত্রিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • নিউজ ভিউ 126