
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের বাংলোর সামনের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সংসদ সদস্যরা জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম জেলা পুলিশের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি চাঁদাবাজি প্রতিরোধ, মাদক উদ্ধার অভিযান জোরদার, চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং ফুটপাত দখলমুক্তকরণে কঠোর পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি এসব কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন এবং সমন্বিত উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত