logo

শিরোনাম

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি  : মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, উপপরিচালক স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাবৃন্দ।

আলোচনা সভার শুরুতে দুইজন শিক্ষার্থী ভাষা আন্দোলন নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং আরও দুইজন শিক্ষার্থী ভাষা আন্দোলন উপজীব্য কবিতা আবৃত্তি করেন।


বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ উৎসর্গকারী শহিদদের আত্মত্যাগ বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি রচনা করে, যা পরবর্তীতে স্বাধীনতার পথ প্রশস্ত করে। সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের মতো ভাষা শহিদদের এই ত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি বলে তারা উল্লেখ করেন। একইসঙ্গে এই চেতনা জাতীয় অগ্রযাত্রা ও সাম্প্রতিক আন্দোলনের প্রেরণার উৎস হিসেবেও কাজ করছে বলে মন্তব্য করা হয়।


অনুষ্ঠান শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • নিউজ ভিউ 369