logo

শিরোনাম

অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের নতুন কার্যকরী কমিটি গঠন সভাপতি এডভোকেট কে এম সাইফুল্লাহ ভূইয়া সাধারণ সম্পাদক কবি অনু ইসলাম মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭-এর উদ্বোধন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইয়াসমিন আক্তারের পাশে দাঁড়াল ডিজিটাল কালচার সোসাইটি সংসদে কণ্ঠভোটে পাস ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বিএনপি সরকারের প্রথম বাজেট, প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ ও মূল্যস্ফীতি কমানোর বড় লক্ষ্য আখ চাষিদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের পরামর্শ মিলছে না, সার বীজ প্রণোদনা থেকেও বঞ্চিত প্রান্তিক কৃষক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার; এরপরও মানববন্ধন, এলাকাজুড়ে আলোচনা

মুন্সিগঞ্জে কোরবান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি ফয়সাল বিপ্লব

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ জুন, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জে কোরবান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি ফয়সাল বিপ্লব

হাবিব হাজারী: মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৪তম ডে নাইট কোরবান কাপ ঘরোয়া লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার ফাইনাল খেলা শেষে ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো. ফয়সাল বিপ্লব।  

টুর্নামেন্টে নকআউট সিস্টেমে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। এসব দল থেকে ফাইনালে প্রতিযোগিতা করে ফাইভ স্টার লাল দল এবং ফাইভ স্টার সবুজ দল। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইভ স্টার লাল দল ১-০ গোলে জয়লাভ করে।

রামপাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার, মুন্সিগঞ্জ শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া।

সৈয়দ আহমেদ কাজীর সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টের সহযোগিতায় ছিলেন পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, মো. সোহাগ শেখ, আরমান, অনিক, মন্না ও শুভ।

  • নিউজ ভিউ 4410