logo

শিরোনাম

মুন্সীগঞ্জে অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :  মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাহফুজুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

photo


জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফিরোজ কবিরের তদারকিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডু, এসআই (নিঃ) পলাশ কান্তি রায়, এসআই (নিঃ) কামরুল ইসলাম, পিপিএমসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।


অভিযানকালে মাহফুজুর রহমানের নিজ বাড়ির শয়নকক্ষে থাকা একটি প্লাস্টিকের ওয়্যারড্রব থেকে তার নিজ হাতে বের করে দেওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত মাহফুজুর রহমান মুন্সীগঞ্জ সদর উপজেলার গোসাইবাগ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ বাবুল হোসেন এবং মাতার নাম রাবিয়া বেগম।


পুলিশ জানায়, উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস ও ব্যবহারের বিষয়ে ব্যাপক তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।  


এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ।

  • নিউজ ভিউ 1521