logo

শিরোনাম

কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের উদ্যোগে সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের উদ্যোগে সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান

কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের উদ্যোগে সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান


মো. রাহিদ হোসেন, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের উদ্যোগে সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এপ্রিল ২০২৬ সেশনে জাপানের ভিসা প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপ প্রদান উপলক্ষে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

photo

 

অনুষ্ঠানে এপ্রিল ২০২৬ সেশনে ভিসা প্রাপ্ত মোট ১২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে একজন মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকার স্কলারশিপ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

photo

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্যের জন্য অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরুন নেছা স্কুলের শিক্ষক দেলোয়ার দেওয়ান।

photo

এছাড়াও বিভিন্ন ব্যাংকের সম্মানিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ শাহ আলম ফারাজি (সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার, পুবালী ব্যাংক পিএলসি), মো. আরিফুল ইসলাম (এভিপি ও হেড অব ব্রাঞ্চ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি) এবং শাব্বির রহমান (হেড অব সাব-ব্রাঞ্চ, এনআরবিসি ব্যাংক)।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের চেয়ারম্যান সাদাইমা ইয়োশিয়ে, প্রিন্সিপাল অতানাবে চিসেই, পরিচালক মো. কাজল সরকার এবং কাউন্সিলর মোবারক হোসাইন।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানটি শুরু থেকেই শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, মানসম্মত ভাষা শিক্ষা এবং ভিসা প্রসেসিংয়ে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ১০০ শতাংশ ভিসা সফলতা অর্জন করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী এপ্রিল ২০২৬ থেকে SSW প্রোগ্রামের আওতায় কেয়ারগিভার, কনস্ট্রাকশন ও এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণের মাধ্যমে জাপানে জনবল প্রেরণের কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

 

স্টুডেন্ট ও জব ভিসা—উভয় ক্ষেত্রেই আগ্রহীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন কার্যক্রম চালু থাকবে, যাতে তারা জাপানে গিয়ে সফলভাবে পড়াশোনা ও কর্মজীবন গড়ে তুলতে পারে।

 

এপ্রিল ব্যাচের ভর্তি কার্যক্রম এবং শিক্ষার্থীদের সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম তদারকির জন্য আগামী মাসেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাদাইমা ইয়োশিয়ে বাংলাদেশে আসবেন বলে জানা গেছে।

 

পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভরপুর। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ।

  • নিউজ ভিউ 450