
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ফেন্সিডিল ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন চর মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল চর মুক্তারপুর এলাকার জনতা ব্যাংক পশ্চিম মুক্তারপুর শাখা ভবনের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোরভাবে তা পরিচালনা করা হবে।