logo

শিরোনাম

পঞ্চসার ইউনিয়নবাসীকে জহিরুল ইসলাম তপুর ঈদ শুভেচ্ছা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ মে, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
পঞ্চসার ইউনিয়নবাসীকে জহিরুল ইসলাম তপুর ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পঞ্চসার ইউনিয়নসহ মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পঞ্চসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পঞ্চসার ইউনিয়ন পরিষদের তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম তপু।


ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সুন্দর ও উন্নত পঞ্চসার ইউনিয়ন গড়ে তুলতে চাই। ”


তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত, উন্নয়নবান্ধব এবং জনবান্ধব পঞ্চসার ইউনিয়ন গঠনে তিনি কাজ করে যেতে চান। এজন্য তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।


মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের আস্থাভাজন এই তরুণ ছাত্রনেতা বলেন, “মাননীয় এমপি কামরুজ্জামান রতনের নেতৃত্বে মুন্সিগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং তাঁর হাতকে আরও শক্তিশালী করতে আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ”


সবশেষে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ স্বাস্থ্যবিধি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উদযাপনের আহ্বান জানান।

  • নিউজ ভিউ 468