নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন হাজী মো. রোমান শেখ। নির্বাচনী মাঠে নতুন মুখ তিনি। হাজী মো. রোমান শেখের লক্ষ্য, একটি আলোকিত, মাদকমুক্ত ও উন্নয়নমুখী ওয়ার্ড গড়ে তোলা।
এ লক্ষ্য বাস্তবায়নে এলাকার সর্বস্তরের মানুষ, বিশেষ করে যুবসমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
তিনি বলেন, একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যুবসমাজকে সম্পৃক্ত করে খেলাধুলা, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষামূলক উদ্যোগ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ।
পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তার নির্বাচনী প্রচারণার মূল প্রতিপাদ্য হচ্ছে সততা, দক্ষতা ও উন্নয়ন। সেবক হতে চাই, শাসক নয় এমন প্রত্যয় নিয়ে এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন হাজী মো. রোমান শেখ।
তিনি আরো জানান, জনগণের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, আলোকিত ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবো।
২ নং ওয়ার্ডবাসীর প্রতি তিনি দোয়া, সমর্থন এবং ভোট প্রত্যাশা করেছেন।