নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে হিন্দু বিবাহ নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিভিন্ন আইনি সেবা সম্পর্কে সঠিক ও বিস্তারিত তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে চালু হয়েছে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট। উদ্যোক্তার দাবি, বাংলাদেশে হিন্দু বিবাহবিষয়ক এটিই প্রথম পূর্ণাঙ্গ ওয়েবসাইট। ওয়েবসাইটটি তৈরি করেছেন মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার হিন্দু বিবাহ নিবন্ধক জিতু রায়।
ওয়েবসাইটটির ঠিকানা: hindumarriageregistration.com
ওয়েবসাইটটির লিংক: https://hindumarriageregistration.com/
ওয়েবসাইটটিতে হিন্দু বিবাহ নিবন্ধনের নিয়মকানুন, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধনের বিভিন্ন ধাপ, বিবাহের সনদ এবং এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় ম্যারেজ সার্টিফিকেট, পূর্বে সম্পন্ন হওয়া বিবাহের নিবন্ধন, এফিডেভিট, নোটারি পাবলিক, ই-অ্যাপোস্টিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সেবার বিবরণ যুক্ত করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে হিন্দু ধর্মীয় রীতিতে বিবাহ ও নিবন্ধন, মন্দিরে পুরোহিতের মাধ্যমে বিবাহের আয়োজন এবং বিবাহ নিবন্ধন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার ব্যবস্থাও রয়েছে ওয়েবসাইটটিতে।
বিবাহ নিবন্ধনের আবেদন থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, সাক্ষীর উপস্থিতি, স্বাক্ষর, নিবন্ধন ও সনদ প্রদান পর্যন্ত প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটে রয়েছে ভিডিও, ছবির গ্যালারি, যোগাযোগের তথ্য এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধা।
ওয়েবসাইটটির উদ্যোক্তা জিতু রায় জানান, হিন্দু বিবাহ নিবন্ধন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক সময় সঠিক তথ্যের অভাব দেখা যায়। প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধনের নিয়মকানুন ও আইনগত প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েন। এসব সমস্যা কমানো এবং সাধারণ মানুষের কাছে নির্ভরযোগ্য তথ্য সহজলভ্য করতেই তাঁর এই উদ্যোগ।
তিনি আরও জানান, দালালের ওপর নির্ভরশীল না হয়ে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে সরাসরি নিবন্ধকের কার্যালয়ের মাধ্যমে বিবাহ নিবন্ধনে মানুষকে উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
হিন্দু বিবাহ নিবন্ধন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং প্রয়োজনীয় পরামর্শ পেতে ভিজিট করুন ওয়েবসাইটটি।
ওয়েবসাইট লিংক: https://hindumarriageregistration.com/
যোগাযোগ:
জিতু রায়
হিন্দু বিবাহ নিবন্ধক
মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ।
মোবাইল: ০১৯১২৩৮৪৮৪৭