মুন্সীগঞ্জে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি
মুন্সীগঞ্জে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার ১০ নভেম্বর বেলা ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এনপিবি নিউজের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো. মাসুমের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং এনটিভির জেলা প্রতিনিধি মাইনুদ্দিন সুমন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন দৈনিক মুন্সিগঞ্জের কাগজের চিফ রিপোর্টার মোঃ মাসুদ রানা , প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল রানা, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমিত সুমন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ, বাংলা টিভির জেলা প্রতিনিধি রুবেল মাদবর, আমাদের সময়ের জেলা প্রতিনিধি মো. নাদিম হোসাইন এবং মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল এস টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহানাজ বেগম হিরা। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।