মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে নতুন অন্তর্ভুক্তি, গুরুত্বপূর্ণ পদে সিরাজ পাঠান ও ইখতিয়ার সালেহীন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে নতুন অন্তর্ভুক্তি, গুরুত্বপূর্ণ পদে সিরাজ পাঠান ও ইখতিয়ার সালেহীন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মুন্সীগঞ্জ জেলা শাখার আংশিক কমিটিতে পাঁচ নেতাকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সিনিয়র সহসভাপতি হিসেবে মো. সিরাজ পাঠান এবং দপ্তর সম্পাদক হিসেবে ইখতিয়ার হাসান সালেহীন দায়িত্ব পেয়েছেন।


মঙ্গলবার (৪ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঘোষিত মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটিতে মো. সিরাজ পাঠানকে সিনিয়র সহসভাপতি, মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার ও মহাসিন খাঁন বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ইসরাফিল শেখকে সাংগঠনিক সম্পাদক এবং ইখতিয়ার হাসান সালেহীনকে দপ্তর সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


নতুন দায়িত্বের মাধ্যমে মো. সিরাজ পাঠান জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে সিনিয়র সহসভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন। অন্যদিকে দপ্তর সম্পাদক হিসেবে ইখতিয়ার হাসান সালেহীন সংগঠনের দাপ্তরিক কার্যক্রম, সাংগঠনিক যোগাযোগ ও নথিপত্র সংরক্ষণের দায়িত্ব পালন করবেন।


এদিকে জেলা যুবদলের কমিটিতে নতুন নেতাদের অন্তর্ভুক্তির খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে সিনিয়র সহসভাপতি মো. সিরাজ পাঠান ও দপ্তর সম্পাদক ইখতিয়ার হাসান সালেহীনের নতুন দায়িত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।