ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পানিভর্তি খাদে পড়ে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।


ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৩টা ১৮ মিনিটে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারীরা ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।  

এ ছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের পরিচয়
আহত ১৬ জন হলেন—
১. হৃদয় (৩০)
২. শাহিন আক্তার (৩২), ডামুরহুদা, চুয়াডাঙ্গা
৩. নূর ইসলাম (৫৫), জীবননগর, চুয়াডাঙ্গা
৪. ইমরান (২৭), জীবননগর, চুয়াডাঙ্গা
৫. গিলবাড সরকার (৫৫), মুজিবনগর, মেহেরপুর
৬. তরিকুল ইসলাম (৩৬), মুজিবনগর, মেহেরপুর
৭. সাইফুল ইসলাম (৪০), জীবননগর, চুয়াডাঙ্গা
৮. মিরাজুল ইসলাম (২৮), জীবননগর, চুয়াডাঙ্গা
৯. রফিকুল ইসলাম (৩৫), জীবননগর, চুয়াডাঙ্গা
১০. অনিফিন (১৭), মহেশপুর, ঝিনাইদহ
১১. সন্দীপন বসু (৪০), কাপাসডাঙ্গা, চুয়াডাঙ্গা
১২. ইকরাম (৪০), আফতাবনগর, ঢাকা
১৩. রায়হান (২১), মাগুরা সদর, মাগুরা
১৪. হাসিব (২২), জীবননগর, চুয়াডাঙ্গা
১৫. তিশা (২৪), মহেশপুর, ঝিনাইদহ
১৬. বোরহান উদ্দিন (৫৫), কাপাসডাঙ্গা, চুয়াডাঙ্গা।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিচালনা করে ফায়ার সার্ভিস। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।