মুন্সীগঞ্জের রক্তাক্ত অবস্থায় যুবদলের সভাপতি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জের রক্তাক্ত অবস্থায় যুবদলের সভাপতি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু। ছবি: সংগৃহীত

সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় সড়কের পাশ থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় জহির ফকির (৫০) নামে এক যুবদল নেতাকে উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে বালুরঘাট এলাকার একটি মাদ্রাসাসংলগ্ন সড়কের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় দুই ব্যক্তি।


পরে তারা তাকে উদ্ধার করে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

 

উদ্ধারকারীদের একজন রবিউলসানি (১৯), যিনি সরকারি হরগঙ্গা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন জুনায়েদ সাগর (২৩), পেশায় মিশুকচালক।

জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক বলে জানা গেছে। তার স্থায়ী ঠিকানা আড়াইহাজারের খালিয়ার চর এলাকায়। বর্তমানে তিনি সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় অবস্থান করছিলেন।

 

কীভাবে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।