দেশের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জাহিদ নিরবের জন্মদিন আজ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
দেশের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জাহিদ নিরবের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
আজ ২১ অক্টোবর, মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কৃতী সন্তান, জাতীয় পর্যায়ের জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ নিরবের জন্মদিন।  

তাঁর জন্মদিন উপলক্ষে  পঞ্চসার সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


 এ ছাড়া মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায় থেকেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

দেশের এই তরুণ  সংগীত পরিচালনক ও সংগীতশিল্পী জাহিদ নিরবের জন্মদিনে   তাঁর কর্মময় জীবনের সাফল্য ও সাংস্কৃতিক অঙ্গনে অব্যাহত অবদান কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।

 পঞ্চসার সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে সংগীতের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে তাঁর পথচলা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

মুন্সীগঞ্জের সন্তান জাহিদ নিরবের জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

।