নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের আনন্দ পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে দিনটি উদযাপন করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা শাখা।
এ উপলক্ষে শিশুদের নিয়ে আনন্দঘন ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।
এনসিটিএফের সদস্যরা শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। এতে আনন্দ পাঠশালার পরিবেশ মুখর হয়ে ওঠে। সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আনন্দ ছড়ানোর পাশাপাশি তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখে।
প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা, নিরাপত্তা ও সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্নপূরণের সুযোগ তৈরি করা জরুরি।