আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে হরগঙ্গা কলেজে আলোচনা সভা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে হরগঙ্গা কলেজে আলোচনা সভা

শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী ও ৭ অক্টোবর ‘নিপীড়ন বিরোধী দিবস’ উপলক্ষে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) ইসলামী ছাত্রশিবির সরকারি হরগঙ্গা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি রিফাত হোসেন।


 

এসময় বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আজিজুল হাকিমসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

 

কলেজ শাখার সেক্রেটারি ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে কলেজ মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।