পঞ্চসারে ক্যান্সার আক্রান্তের পরিবারের পাশে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
পঞ্চসারে ক্যান্সার আক্রান্তের পরিবারের পাশে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার : 
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যেরবাগ এলাকার ক্যান্সার আক্রান্ত সুমন ঢালীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সুমনের চিকিৎসার জন্য তাঁর পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সংসদ সদস্য কামরুজ্জামান রতন আরও ৫০ হাজার টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল সোমবার   ৫ অক্টোবর ভট্টাচার্যেরবাগ এলাকার বেহাল রাস্তা পরিদর্শনে যান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় ওই এলাকার সুমন ঢালীর মা তার ছেলে ক্যান্সারে আক্রান্ত বলে সংসদ সদস্যকে জানান।

বিষয়টি শুনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন তাৎক্ষণিকভাবে ওই নারীকে সহযোগিতার আশ্বাস দেন। পরে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থা করার নির্দেশনা দেন।

এরই ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন সবুজের মাধ্যমে সুমন ঢালীর পরিবারের কাছে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সুমনের মা ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে নগদ এই অর্থ গ্রহণ করেন।

ক্যান্সারে আক্রান্ত সুমনের পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয়রা সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পঞ্চসার  ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইকবাল পাঠান।