ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন এমপি কামরুজ্জামান রতন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন এমপি কামরুজ্জামান রতন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল হাইকে নিয়ে অনিচ্ছাকৃত ভুল বক্তব্য দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন বর্তমান সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

গত ২৯ সেপ্টেম্বর পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কামরুজ্জামান রতন বলেন, “আব্দুল হাই সাহেব যদি বেঁচে থাকতেন, তাহলে দল তাঁকে মনোনয়ন দিত। ” পরে নিজের বক্তব্যের এই অংশকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন।


এক বিবৃতিতে কামরুজ্জামান রতন বলেন, প্রকৃতপক্ষে তিনি বলতে চেয়েছিলেন—আব্দুল হাই সাহেব যদি সুস্থ থাকতেন, তাহলে তিনি মনোনয়ন পাওয়ার যোগ্য ও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হতেন। বক্তব্যের উদ্দেশ্য কোনোভাবেই আব্দুল হাইকে মৃত হিসেবে উপস্থাপন করা ছিল না।


তিনি আরও বলেন, তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল আব্দুল হাইয়ের রাজনৈতিক মর্যাদা, অভিজ্ঞতা ও যোগ্যতার প্রতি সম্মান জানানো। তাঁকে নিয়ে কোনো অসম্মানজনক বা কষ্টদায়ক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য তাঁর ছিল না।

কামরুজ্জামান রতন বলেন, “আব্দুল হাই সাহেবের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। আল্লাহ হাই সাহেবকে সুস্থতা দান করুন।”

নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, ভুল মানুষেরই হয়। তবে ভুল বুঝতে পেরে তা স্বীকার করে সংশোধন করাই দায়িত্বশীলতার পরিচয়। 

তাঁর অনিচ্ছাকৃত কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

উল্লেখ্য, পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগে উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে দেওয়া বক্তব্যের একটি অংশ নিয়ে আলোচনা তৈরি হওয়ার পরই কামরুজ্জামান রতন তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেইজে দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন