এশিয়া কাপে আয়মান-গৌরবের জয়, অভিনন্দন জানাল মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
এশিয়া কাপে আয়মান-গৌরবের জয়, অভিনন্দন জানাল মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা

নিজস্ব প্রতিবেদক:
ব্যাডমিন্টনের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপে অংশগ্রহণ করছে বাংলাদেশ। আর প্রথম অংশগ্রহণেই জয় দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন দল।

জাপানে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৬ (ইন্ডিভিজুয়াল) প্রতিযোগিতার ম্যানস ডাবলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানের জুটি NIYAZOV-KULMATOV-কে ২-০ সেটে পরাজিত করেছেন বাংলাদেশের আয়মান জামান ও গৌরব সিংহ।

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের আয়মান জামান ও গৌরব সিংহ প্রি-কোয়ার্টার ফাইনাল তথা রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছেন।


উল্লেখ্য, আয়মান জামান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সন্তান। আন্তর্জাতিক ব্যাডমিন্টন অঙ্গনে আয়মান জামানের এমন সাফল্যে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।


আয়মান জামানের এই অর্জনে তাকে ও তার সঙ্গী গৌরব সিংহকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ বশির উল্লাহ। তিনি তাদের আগামী ম্যাচের জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছেন।


বাংলাদেশের প্রথমবারের মতো এশিয়া কাপে অংশগ্রহণ এবং প্রথম আসরেই এমন সাফল্য দেশের ব্যাডমিন্টন অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

 আয়মান জামান ও গৌরব সিংহের এই জয় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা জাগিয়েছে।
দেশের ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, আগামী ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবেন আয়মান জামান ও গৌরব সিংহ।


অভিনন্দন আয়মান জামান ও গৌরব সিংহ। আগামী ম্যাচের জন্য রইল আন্তরিক শুভকামনা। বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত থাকুক।