মুন্সিগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি গঠন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মুন্সীগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে মোজাম্মেল হক মুন্না-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন।

 

কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন পর মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর জেলার বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হতে পারে।