মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 
মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  


শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।


এসময় সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান, নর্দান মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. অঞ্জন লাল ঘোষ, অধিকার এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন এলান,
ব্যাংক এশিয়া এর কর্মকর্তা সিরাজুল ইসলাম,
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বিল্লাল হোসেন, মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক ও আই.আর.এলপিজি স্যাটেলাইট প্ল্যান্টের স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ আইনজীবী-সাংবাদিক মু. আবুসাঈদ সোহানসহ ক্লাবের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  


সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি ও অতিরিক্ত আইজিপি গ্রেড-১ (অব.) মো. গোলাম রসুল।
এছাড়া ক্রাউন সিমেন্ট পিএলসির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মশিউর রহমান, ঢাকার কর আইনজীবী মো. হাছানুল আলম মিটুল,এবং মাস্টার বিল্ডার্স লিমিটেডের মেজর (অব.) জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান।


বার্ষিক সাধারণ সভায় মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের নতুন কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) দেওয়ান নিজাম উদ্দিন (হেলাল), ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজার ডিরেক্টর শেখ আব্দুল বাকির, ব্যবসায়ী মো. ইকবাল হোসেন ভূঁইয়া, মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহকে যুক্ত করা হয়।


এ ছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে হান্নান মিয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক হিসেবে মুন্সীগঞ্জ ফাইবার অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসায়ী মো. মঈন উদ্দিন মাসুদ, দপ্তর সম্পাদক হিসেবে সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক মো. আশরাফুল ইসলাম মিশু, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. আবিদ হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হিসেবে বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সমীর চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য সম্পাদক হিসেবে আদ্-দীন মেডিকেল কলেজের অধ্যাপক (অর্থোপেডিক্স) এম এ মালেক (মুরাদ) দায়িত্ব পেয়েছেন।  


সভায় বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের মনিরুজ্জামান, মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হান্নান মিয়া জুয়েল, মেজর (অবঃ) মো. মিজানুর রহমান ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির 
হোসেন।


সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিশির রহমান, শ্যামল বাউল। 
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ক্লাবের পরিচালক ব্যারিস্টার আফরোজা খান মিতা।