নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি এলাকা থেকে কাওছার মোল্লা (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির আশপাশের এলাকা থেকে সে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ কাওছার মোল্লা সেলিম মোল্লার ছেলে এবং সুখী আক্তারের সন্তান। তার বয়স আনুমানিক ১১ বছর। জিডিতে তাকে মানসিকভাবে অসুস্থ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজের পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডিতে কাওছারের শারীরিক বর্ণনায় তাকে ছোট/খাট গড়নের ও ফর্সা চেহারার বলে উল্লেখ করা হয়েছে।
কাওছারের কোনো সন্ধান পেলে তার মামা আবু হানিফের সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭১৬৫৩২৯৫৩।
পরিবারের সদস্যরা দ্রুত কাওছারের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।