জনসেবার প্রত্যয়ে ২ নম্বর ওয়ার্ডে সালেহীন হাসান, চাইলেন দোয়া ও সমর্থন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জনসেবার প্রত্যয়ে ২ নম্বর ওয়ার্ডে সালেহীন হাসান, চাইলেন দোয়া ও সমর্থন

নিজস্ব প্রতিনিধি :
মুন্সিগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেহীন হাসান।


আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ রাজনৈতিক নেতা সালেহীন হাসান।


সালেহীন হাসান দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ওয়ার্ডবাসীর পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিরসনে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান।


কাউন্সিলর নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।


সালেহীন হাসান বলেন, “আমি ২ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ী হলে জনগণের প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই।”

এদিকে সালেহীন হাসানের কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণায় ২ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ততই প্রার্থীদের তৎপরতা ও প্রচারণা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।


এখন ২ নম্বর ওয়ার্ডের ভোটারদের প্রত্যাশা ও সমর্থন কার দিকে যায়, সেটিই দেখার বিষয়। তবে সালেহীন হাসান ইতোমধ্যে জনসেবা ও এলাকার উন্নয়নের প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিয়েছেন।