রিজভীর নাম ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
রিজভীর নাম ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

নিজিস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে দলটি।


রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালীন তাঁর নাম ব্যবহার করে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করা হয়।  


পোস্ট করা ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

বিএনপি জানিয়েছে, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি দলের দফতর থেকে কোনো মাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।

এ বিষয়ে দলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেছেন মুঃ মুনির হোসেন (মুহাম্মদ মুনির হোসেন), সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
জানা যায় প্রেস বিজ্ঞপ্তিটি ছিল মুন্সিগঞ্জ জেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীর বিরুদ্ধে।