নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান থানাধীন খাস মহল বালুচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ সৈয়দ জামাল হোসেন (৩১)। তিনি সিরাজদিখান উপজেলার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকার সৈয়দ আক্তার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খাস মহল বালুচর সাকিনস্থ মাদীনাতুল ক্কওমী মাদ্রাসার সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ সৈয়দ জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও কঠোর করা হবে।