মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নাজিম তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ছোটকাটাখালী রনছ হাওলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ছোটকাটাখালী রনছ হাওলাপাড়া এলাকার ইদ্রিস আলীর বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় নাজিম তালুকদারকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


গ্রেপ্তার নাজিম তালুকদার ছোটকাটাখালী এলাকার আলাল তালুকদারের ছেলে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ আরও জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।