মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: রাহিদ হোসেন

মুন্সীগঞ্জে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।


সোমবার (৩১ আগস্ট) মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।



গ্রেপ্তার কমর উদ্দিন মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই মধ্যকান্দি এলাকার সাইফুল বেপারীর ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি শর্টগানের কার্তুজের খোসা, একটি অ্যাঙ্গেল কাটিং মেশিন ও একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে।


মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।