হরগঙ্গা কলেজের নবযোগদানকৃত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১২ আগস্ট, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
হরগঙ্গা কলেজের নবযোগদানকৃত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের নবযোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শামীম আহসান খান-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।


গতকাল মঙ্গলবার  (১১ আগস্ট) কলেজের অধ্যক্ষের কক্ষে নবযোগদানকৃত অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদলের নেতৃবৃন্দ নবযোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শামীম আহসান খানের সফলতা কামনা করেন এবং সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে তার ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।