মুন্সীগঞ্জের বৃক্ষ প্রেমী তরুণ লেখক মাহবুব আলম জয়ের জন্মদিন আজ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১২ আগস্ট, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জের বৃক্ষ প্রেমী তরুণ লেখক মাহবুব আলম জয়ের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার 
মুন্সীগঞ্জের তরুণ লেখক,সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মি মাহবুব আলম জয়ের আজ জন্মদিন।  

১৯৮৭ সালের এই দিনে মুন্সীগঞ্জ সদরে রামপাল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। কাব্য, ইতিহাস, ব্যক্তিত্ব ও গবেষণাসহ তার লেখনীতে মুন্সীগঞ্জের অনেক কৃতিমানদের জীবন কথা ফুটে উঠেছে। এর আগে বইমেলা সহ বিভিন্ন সময় তার মুন্সীগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিকথা ও মুন্সীগঞ্জ আমার হৃদয়ের রং, মুন্সীগঞ্জের কৃতিমানদের কীর্তিগাঁথা, আল্লাহর গুনবাচক নামের ফজিলত,মদিনার বুলবুল, রহতের চাঁদ, হে নবী তোমাকে ভালবাসি সহ ১০টি বই প্রকাশ হয়। স্থানীয় ও জাতীয় পত্রিকায় তার সহস্রাধিক ফিচার প্রকাশ হয়েছে। মাহবুব আলম জয় ২০০৮ সালে এসএডিসিএস নবীন লেখক পুরুষ্কার, ২০১০ সালে জাতীয় পর্যায়ে গ্রামীন ফোন দেশটিভি আয়োজিত বিজয়ের গল্প বলি এ্যাওয়ার্ড,২০১১ সালে চেতনায় একাত্তর পদক ও ২০১৯ সালে অভিবাসন উন্নয়ন প্রোগাম সংস্থা ওকাপ মিডিয়া এ্যাওয়ার্ড ও ২০২৬ সালে বন্ধন সাহিত্য পুরস্কার অর্জন করেন । সে বর্তমানে মুন্সীগঞ্জের শীর্ষ দৈনিক সভ্যতার আলো'র সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  
সে  পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম জয়। পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছেন।অনলাইন পত্রিকা দৈনিক আলোকিত মুন্সিগঞ্জের প্রকাশক ও সম্পাদক। তার জন্মদিনের বিভিন্ন সংগঠন বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষীরা তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।