নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ঢাকা প্রতিনিধি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একক বীমা বিভাগের উন্নয়নকর্মীদের মাধ্যমে সংগৃহীত একটি ১৫ বছর মেয়াদি বীমা পলিসির মেয়াদপূর্তির পর গ্রাহকের হাতে ৩৪ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত কোম্পানির কেন্দ্রীয় কার্যালয় ডেল্টা লাইফ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বীমাগ্রাহকের হাতে মেয়াদপূর্তির চেক তুলে দেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত পরিচালক মিসেস আদিবা রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব উত্তম কুমার সাধু।
জানা যায়, সংশ্লিষ্ট গ্রাহক দীর্ঘ ১৫ বছর মেয়াদি বীমা পলিসি গ্রহণ করেন। পলিসির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার পর নিয়ম অনুযায়ী তিনি ৩৪ লাখ টাকার চেক গ্রহণ করেন। চেক হাতে পেয়ে গ্রাহক সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং বীমা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান।
কোম্পানি সংশ্লিষ্টরা বলেন, বীমার অন্যতম লক্ষ্য হলো গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিশ্রুত সুবিধা যথাসময়ে প্রদান করা।
মেয়াদপূর্তিতে গ্রাহকের হাতে এ ধরনের অর্থ হস্তান্তর বীমার প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ডেল্টা লাইফের কর্মকর্তারা বীমার মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সঞ্চয় ও দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন