বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়সহ ১৯ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি ও স্কুল ড্রেস বিতরণ ১৫ আগস্ট

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ছবি প্রতিনিধ

বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়সহ ১৯ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি ও স্কুল ড্রেস বিতরণ ১৫ আগস্ট

সালমান হাসানঃ

মুন্সীগঞ্জের বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়সহ মোট ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে প্রাক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম।

আগামী ১৫ আগস্ট সকাল থেকে বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার পরিবেশ আরও সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদেরও বৃত্তি প্রদান করা হবে।

এছাড়া A+ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি দেওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।