জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা


মুন্সীগঞ্জ প্রতিনিধি:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে মুন্সীগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।



এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।


পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাদের স্মৃতি ও চেতনাকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন জেলা পুলিশের কর্মকর্তারা।