মুন্সগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমার।

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০২ আগস্ট, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমার।

মুন্সগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমার।  

 

রবিবার দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জজেলার টংগিবাড়ি  উপজেলার দিঘিরপাড় বাজারে মনিটরিং করা হয়।

 

 অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালকআসিফ আল আজাদ জানান অভিযান কালে জনকল্যাণ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে বিক্রির জন্য প্রদর্শন ওসংরক্ষণ করা হচ্ছে।  ফার্মেসি টির মালিক আবুল কালাম কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।  

 

সেই সাথে সিরাজ স্টোরে মনিটরিং কালে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না বিধায় দোকানটির মালিক মোহাম্মদসিরাজ খান কে এক হাজার টাকা জরিমানা করা হয়।

 

এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর  আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ি থানা পুলিশের একটিটিম।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানানভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরকম অবিযান অব্যাহত থাকবে।