মিরকাদিমের সাবেক ছাত্রদল নেতা ও বিএনপি নেতা মফিজুল ইসলাম যাদু আর নেই

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ৩০ জুলাই, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মিরকাদিমের সাবেক ছাত্রদল নেতা ও বিএনপি নেতা মফিজুল ইসলাম যাদু আর নেই

নিজস্ব প্রতিবেদক:
মিরকাদিম পৌর সাবেক ছাত্রদলের আহ্বায়ক, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, মিরকাদিম পৌর যুবদলের দীর্ঘদিনের সাবেক সভাপতি, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক এবং রিকাবীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুল ইসলাম যাদু আর নেই।


বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।


রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা মফিজুল ইসলাম যাদু ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি স্থানীয় জনসেবামূলক কর্মকাণ্ডেও তিনি পরিচিত মুখ ছিলেন।
 তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।


সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি যেন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন। আমিন।