নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর বাজারে নতুন মেয়াদের মুক্তারপুর বাজার কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় মুক্তারপুর মাল্টিপারপাস অ্যান্ড কোল্ড স্টোরেজে অনুষ্ঠিত এক সভায় বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সভায় উপদেষ্টা হাজী আব্দুল মতিন-এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী ওসমান গণি (সুমন)। সিনিয়র সহ-সভাপতি ডাঃ তপন কুমার দাস। সহ-সভাপতি হাজী সিরাজ বেপারী ও মোকতাদির হোসেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদউল্লাহ। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হাসান মাদবর। সহ-সাধারণ সম্পাদক ফরিদ মীর। সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক। কোষাধ্যক্ষ নাছির উদ্দিন এবং প্রচার সম্পাদক নূর মোহাম্মদ।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইকবাল হোসেন, আশ্রাফুল আলম সোহেল, গোবিন্দ সাহা, আলী বীর, বিল্লাল হোসেন, মাধব ঘোষ, সাহাবুদ্দিন, জাকির, আব্দুল সামাদ, আরিফ হোসেন বিল্লাহ ও উজ্জল।
৭ সদস্যের উপদেষ্টা কমিটিতে রয়েছেন হাজী আব্দুল মতিন (বিশিষ্ট সমাজসেবক), হাজী বজলুর রহমান ফটিক (বিশিষ্ট সমাজসেবক), হাজী ডাঃ মোঃ জসিম উদ্দিন (বিশিষ্ট সমাজসেবক), হাজী আঃ বাতেন, হাজী কামাল উদ্দিন, হাজী সামছুল হক (সাবেক মেম্বার) এবং সিরাজ ঢালী।
সভায় বক্তারা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত কমিটির প্রতি আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। উপস্থিত ব্যবসায়ীরা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।