মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৬ জুলাই, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থীর অংশগ্রহণে মুন্সীগঞ্জে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) মুন্সীগঞ্জ শহরে আয়োজিত এ রথযাত্রা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

 পুরো আয়োজনজুড়ে ছিল ধর্মীয় আবহ, উৎসবের আমেজ এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।



রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।


এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জুবায়ের হোসেন; সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থী।

রথযাত্রা উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল দপ্তর প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। ফলে উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


আয়োজকরা জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং অসাম্প্রদায়িক চেতনারও প্রতীক। এ আয়োজনের মাধ্যমে মুন্সীগঞ্জে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়েছে।