দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ডিসি ও এসপির কাছে আবেদন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৮ জুলাই, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ডিসি ও এসপির কাছে আবেদন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আগামী ১৪ জুলাই মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়  অনুষ্ঠিতব্য ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা কর্মসূচিকে ঘিরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুন্সিগঞ্জ জেলা নেতৃবৃন্দের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।


আবেদনপত্রে উল্লেখ করা হয়, কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।


এ সময় আবেদনকারীরা বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।