নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ ২০২৬-২৭-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নজরুল বর্ষ ২০২৬-২৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও বিদ্রোহের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ উদযাপনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা কবির সাহিত্য, সংগীত ও দর্শন চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।