জাতীয় বেসবল চ্যাম্পিয়নশীপ-২০২৬ এ মুন্সীগঞ্জ জেলা দলের সাফল্য, অর্জন করলো ৪র্থ স্থান

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৮ জুন, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জাতীয় বেসবল চ্যাম্পিয়নশীপ-২০২৬ এ মুন্সীগঞ্জ জেলা দলের সাফল্য, অর্জন করলো ৪র্থ স্থান

নিজস্ব প্রতিনিধি : 
জাতীয় পর্যায়ের বেসবল প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে মুন্সীগঞ্জ জেলা বেসবল দল। ৯ম জাতীয় বেসবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট-২০২৬ এ অংশ নিয়ে মুন্সীগঞ্জ জেলা দল অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ৪র্থ স্থান অর্জন করেছে।


দেশের বিভিন্ন জেলার শক্তিশালী দলগুলোর অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মুন্সীগঞ্জ জেলা দলের খেলোয়াড়রা নিজেদের দক্ষতা, পরিশ্রম ও ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেন।


 প্রতিযোগিতার বিভিন্ন ধাপে দারুণ খেলা উপহার দিয়ে তারা চূড়ান্ত পর্যায়ে জায়গা করে নেয় এবং শেষ পর্যন্ত ৪র্থ স্থান অর্জনের গৌরব লাভ করে।


মুন্সীগঞ্জ জেলা দলের এই অর্জনকে জেলার ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, নিয়মিত প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা গেলে বেসবলে মুন্সীগঞ্জ দল ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। এ জয়ে 
দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ বশির উল্লাহ।  


 এই সাফল্যের জন্য নিজেদের পরিশ্রমের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের এই অর্জন জেলার তরুণ ক্রীড়াবিদদের মাঝে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।