মুন্সীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৬ জুন, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



জেলা প্রশাসক মুন্সীগঞ্জ সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।


সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, সমাজে মাদক কারবারিদের কোনো স্থান হবে না। মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, “আপনারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে তথ্য দিন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। মাদকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
তিনি আরও বলেন, একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে সমাজ থেকে মাদক ব্যবসায়ীরা নির্মূল হতে বাধ্য হবে।


অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।